ঈদে চ্যানেল আই-তে ৬ হিট সিনেমা, দেখুন সময়সূচি

ঈদুল ফিতরে চ্যানেল আই-তে অন্তরাত্মা, দাগি, ইনসাফসহ ৬ সিনেমার টেলিভিশন প্রিমিয়ার। দেখুন কোন দিন কোন ছবি।

ঈদুল ফিতরে চ্যানেল আই-তে ৬ বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই-তে ৬টি বাংলা সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সিনেমাগুলো ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন এবং ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে।

ঈদের দিন

অন্তরাত্মা (২০২৫)
অভিনয়ে: শাকিব খান | দর্শনা বণিক
পরিচালনায়: ওয়াজেদ আলী সুমন

ঈদের ২য় দিন

দাগি (২০২৫)
অভিনয়ে: আফরান নিশো | তমা মির্জা | সুনেরাহ বিনতে কামাল
পরিচালনায়: শিহাব শাহীন

ঈদের ৩য় দিন

প্রিয় মালতী (২০২৪)
অভিনয়ে: মেহজাবীন চৌধুরী | রিজভী রিজু | শাহজাহান সম্রাট
পরিচালনায়: শঙ্খ দাসগুপ্ত

ঈদের ৪র্থ দিন

ইনসাফ (২০২৫)
অভিনয়ে: শরীফুল রাজ | তাসনিয়া ফারিণ | মোশাররফ করিম
পরিচালনায়: সঞ্জয় সমদ্দার

ঈদের ৫ম দিন

মন যে বোঝেনা (২০২৫)
অভিনয়ে: আরিফিন শুভ | তমা মির্জা
পরিচালনায়: মোসা: আয়েশা সিদ্দিকা

ঈদের ৭ম দিন

জ্বিন-৩ (২০২৫)
অভিনয়ে: সজল নূর | নুসরাত ফারিয়া
পরিচালনায়: কামরুজ্জামান রোমান

এবারের ঈদুল ফিতরে দর্শকদের জন্য ঘরে বসেই বড় পর্দার জনপ্রিয় সিনেমা উপভোগের সুযোগ এনে দিচ্ছে চ্যানেল আই। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হওয়ায় সিনেমাগুলো নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

About the author

Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.

Post a Comment

To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.