আপনার ভোটকেন্দ্র কোথায়? জানুন মাত্র চার উপায়ে সহজ সমাধান

এনআইডি নম্বর দিয়ে কীভাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানবেন? স্মার্ট অ্যাপ, ১০৫ হটলাইন, এসএমএস ও নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসেই তথ্য জানা
Vote

ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানার সহজ উপায়

আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো কীভাবে একজন ভোটার খুব সহজে নিজের ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে ঘরে বসেই এসব তথ্য পাওয়া সম্ভব।

পদ্ধতি–১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

  1. প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
  2. অ্যাপটি চালু করে ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অপশনটি নির্বাচন করুন।
  3. এরপর ভোটকেন্দ্র খুঁজুন অপশনে ক্লিক করুন।
  4. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ সঠিকভাবে ইনপুট দিন।
  5. অনুসন্ধান করলে আপনার ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

পদ্ধতি–২: হটলাইন নম্বরের মাধ্যমে

  1. বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করতে পারবেন।
  2. কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে চাপতে হবে।
  3. ভোটারের এনআইডি নম্বরজন্মতারিখ জানাতে হবে।
  4. যাচাই শেষে অপারেটর আপনাকে ভোটার নম্বরভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেবেন।
  5. এই সেবা প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকে।
আরও পড়ুন

পদ্ধতি–৩: এসএমএস সেবা

  1. মোবাইলের মেসেজ অপশনে যান।
  2. মেসেজে PC NID লিখুন।
  3. মেসেজটি পাঠান ১০৫ নম্বরে।
  4. ফিরতি এসএমএসে আপনার ভোটার নম্বরভোটকেন্দ্রের তথ্য জানানো হবে।

পদ্ধতি–৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট

  1. মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. ভোটকেন্দ্র মেনুতে ক্লিক করুন।
  3. নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে।
  4. Ecs
  5. এছাড়া এনআইডি নম্বরজন্মতারিখ দিয়ে অনুসন্ধান করেও তথ্য জানা যাবে।
Ecs

উপসংহার

উপরের আলোচনা থেকে বোঝা যায়, ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য ভোটারদের এখন আর কোথাও যেতে হয় না। স্মার্ট অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—এই চারটি সহজ পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করলেই দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। ভোটার হিসেবে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে এসব তথ্য আগেই জেনে রাখা জরুরি।

এ ধরনের গুরুত্বপূর্ণ ও আপডেট তথ্য নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: DaudBD.Com

Post a Comment

To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.