চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট সেবা চালু, পরীক্ষামূলকভাবে স্টারলিংক WiFi
বাংলাদেশ রেলওয়ে যাত্রীসেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন একটি উদ্যোগ নিয়েছে। এখন থেকে নির্বাচিত কিছু ট্রেনে যাত্রীরা চলন্ত অবস্থায়ই ফ্রি ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।
Related Posts
আজ থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনে স্টারলিংক (Starlink) WiFi সেবা চালু করা হয়েছে।
যেসব ট্রেনে চালু হয়েছে ফ্রি WiFi
- সুবর্ণ এক্সপ্রেস
- সোনার বাংলা এক্সপ্রেস
- কক্সবাজার এক্সপ্রেস
- পর্যটক এক্সপ্রেস
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ট্রেনে বর্তমানে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও চাহিদা বেশি থাকা আন্তঃনগর ট্রেনগুলোতেও এই ইন্টারনেট সেবা চালু করা হবে।
যাত্রীসেবায় নতুন উদ্যোগ
রেলওয়ের কর্মকর্তারা জানান, প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফ্রি ইন্টারনেট চালু হলে যাত্রীরা ভ্রমণের সময় অনলাইনে কাজ, যোগাযোগ এবং বিনোদন সহজেই উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে আশা করছে, এই নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে যাত্রীসেবার মান আরও উন্নত হবে এবং ট্রেন ভ্রমণ হবে আরও আধুনিক ও আরামদায়ক।
সংগ্রহীত


