এসি টন বলতে কী বুঝায়? কিভাবে সঠিক টন নির্বাচন করবেন

এসি টন আসলে কী? BTU, কুলিং ক্যাপাসিটি, রুম সাইজ ও অন্যান্য ফ্যাক্টর অনুযায়ী সঠিক টন নির্বাচনের উপায় জানুন। ১, ১.৫ ও ২ টন এসির প্রয়োজনীয়তা বিস্তারিত।
Ac

এসি টন বলতে কী বুঝায়? আসুন কেনার আগে জেনে নেই টন নির্বাচনের উপায়

গরম পড়লেই অনেকের মাথায় প্রথম চিন্তা আসে একটা AC কিনতে হবে। কিন্তু বাজারে গিয়ে যখন শুনেন ১ টন, ১.৫ টন, ২ টন AC, তখন অনেকেই একটু কনফিউজড হয়ে যান। অনেকে আবার মনে করেন “টন” মানেই বুঝি এসির ওজন! আসলে বিষয়টা একদমই তা নয়।

আবার অনেকেই ভাবেন, “বড় টনের Air Conditioner মানেই বেশি ভালো।” বাস্তবে বিষয়টা পুরোপুরি নির্ভর করে আপনার রুমের সাইজ, হিট লোড, ব্যবহারের ধরণ, এমনকি বাসার অবস্থানের ওপরও। তাই আজকের ব্লগে আমরা সহজ ভাষায় জানবো AC টন আসলে কী, BTU-এর সঙ্গে এর সম্পর্ক কী, আপনার রুমের জন্য কত টনের AC দরকার, আর কেনার আগে কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত তা নিয়ে বিস্তারিত সবকিছু।

এসি টন বলতে আসলে কী বুঝায়?

অনেকেই মনে করেন এসির ১ টন, ১.৫ টন বা ২ টন বলতে হয়তো মেশিনটির ওজন বোঝায়। আসলে এখানে “Ton” দিয়ে মূলত Cooling Capacity বোঝানো হয়। অর্থাৎ একটি এসি নির্দিষ্ট সময়ে কতটা তাপ রুম থেকে বের করে দিতে পারে, সেটার পরিমাপ।

এই টন ধারনাটি মূলত “Ton of Refrigeration” থেকে এসেছে যা আগেরকার সময়ে বরফ তৈরির কাজে ব্যবহৃত হতো। সহজভাবে বললে, ১ Ton of Refrigeration বলতে বোঝায় ২৪ ঘণ্টায় ১ টন (২০০০ পাউন্ড) বরফ গলাতে যত তাপ অপসারণ করতে হয়, সেই পরিমাণ কুলিং ক্ষমতা।

তাই একটি এসির টন যত বেশি, তার কুলিং করার ক্ষমতাও তত বেশি। তবে তার মানে এই নয় যে সবসময় বেশি টনের এসি ভালো হবে। বরং আপনার রুমের প্রয়োজনের সঙ্গে মিল রেখেই টন নির্বাচন করতে হয়।

BTU এর সাথে টনের সম্পর্ক

AC স্পেসিফিকেশনে প্রায়ই BTU লেখা থাকে। BTU (British Thermal Unit) হচ্ছে কুলিং ক্যাপাসিটি মাপার একটি ইউনিট। এখানে সাধারণত:

  • 12,000 BTU পর্যন্ত = 1 Ton
  • 18,000 BTU পর্যন্ত = 1.5 Ton
  • 24,000 BTU পর্যন্ত = 2 Ton

এবার যদি এসিতে টনের বদলে শুধু BTU লেখা দেখেন, তখন সহজেই বুঝতে পারবেন এটি কত টনের এসি। এছাড়াও টন, BTU, এবং রুম সাইজ নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা করা হবে।

রুমের সাইজ অনুযায়ী কত টনের এসি লাগবে?

AC কেনার সময় সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো আমার রুমের জন্য কত টনের AC লাগবে? অনেকেই শুধু ১ টন / ১.৫ টন দেখেই কিনে ফেলে, কিন্তু আসলে রুমের সাইজ অনুযায়ী এসির capacity বেছে নিতে হয়। চলুন, একটি চার্টের মাধ্যমে বিষয়টা স্পষ্টভাবে বুঝে নেওয়া যাক।

রুম সাইজ ও টন নির্ধারণ চার্ট

রুমের সাইজ (Sq. Ft.)প্রস্তাবিত BTUআদর্শ AC Capacityউপযোগী ব্যবহার
250 – 3509,000 – 12,0001 TonMaster bedroom, ছোট living room
350 – 60012,000 – 18,0001.5 Tonবড় bedroom, lounge, compact office
600 – 90018,000 – 24,0002 TonDrawing room, family zone
700 – 90018,000 – 22,0002 TonMedium-sized hall, sitting room
900 – 110024,000 – 30,0002.5 TonStudio flat, restaurant, commercial space
1100+30,000+2.5 Ton বা বেশিবড় office, showroom, large lounge
আরও পড়ুন

রুম সাইজ ছাড়াও আরও যেসব বিষয়ের উপর টন নির্ভর করে

অনেকে ভাবেন শুধু স্কয়ার ফিট মেপে এসির টন ঠিক করলেই কাজ শেষ। বাস্তবে একই সাইজের দুইটি রুমেও আলাদা টন লাগতে পারে, কারণ রুমের সাইজের পাশাপাশি আরো বেশ কিছু বিষয়ের উপর কুলিং নির্ভর করে। যেমন:

সিলিং এর উচ্চতা

ধরুন দুইটা রুমই 140 square feet, কিন্তু একটার সিলিং 9 feet আর আরেকটার 15 feet হলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় রুম ঠান্ডা করার জন্য বেশি শক্তির প্রয়োজন। তাই উঁচু সিলিং হলে অনেক সময় সাধারণ হিসাবের চেয়ে একটু বেশি টন নিতে হয়।

রুমে সূর্যের তাপ ঢোকে কি না

যে রুমে সারাদিন রোদ পড়ে, বিশেষ করে west-facing বা south-facing room, সেসব রুম খুব বেশি গরম হয়। এর পাশাপাশি বড় জানালা বা গ্লাস প্যানেল থাকলেও রুম বেশি গরম হয়। অনেক সময় এ কারণেই 1 Ton যথেষ্ট হওয়ার কথা থাকলেও 1.5 Ton দরকার হতে পারে।

Top Floor হলে

গরমের সময় Top floor ফ্ল্যাটে থাকলে ছাদ থেকে প্রচুর তাপ আসে। এমন ক্ষেত্রে রুম সাইজের অনুপাতে একটু বেশী টনের এসি নেয়া ভালো।

লোক সংখ্যা বেশি হলে

রুমে মানুষ বেশি থাকলেও কুলিং চাহিদা বাড়ে। তবে এটা অনেকেই হিসাবের মধ্যে আনেন না। আসলে প্রতিটি মানুষই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হিট ছড়ায়। ফলে ছোট বেডরুমে ১-২ জন আর ড্রইং রুমে ৬-৭ জনের কুলিং চাহিদা কখনোই এক হবে না। তাই যেসব রুমে নিয়মিত বেশি মানুষ থাকে, সেখানে বেশি টনের প্রয়োজন।

PC, Fridge, Appliances থেকে হিট জেনারেট

Desktop PC, Gaming Setup, Refrigerator, TV, Microwave- এসব ডিভাইস চলার সময় অতিরিক্ত তাপ তৈরি করে, যা রুমের তাপমাত্রা বাড়ায়। এধরণের এপ্লায়েন্স থাকলে সেক্ষেত্রে একটু বেশি টন দরকার হতে পারে।

সংক্ষিপ্ত টিপস: কখন কোন টন বেছে নেবেন

রুমের ধরণপ্রস্তাবিত টনমন্তব্য
ছোট বেডরুম (130-200 sqft)1 Tonসাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট।
মাঝারি বেডরুম/লিভিং (200-300 sqft)1.5 Tonসূর্যতাপ বা বেশি মানুষ থাকলে 1.5 Ton ভালো।
বড় লিভিং/ড্রইং রুম (300-500 sqft)2 Tonঅতিরিক্ত যন্ত্রপাতি থাকলেও 2 Ton নির্বাচন করুন।
অফিস/শোরুম (600+ sqft)2.5 Ton বা একাধিক এসিহিট লোড হিসাব করে নিন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১ টন এসির মানে কি এর ওজন ১ টন?

না, একদমই না। এসির “টন” তার কুলিং ক্যাপাসিটি নির্দেশ করে, ওজন নয়। ১ টন এসি ১২,০০০ BTU তাপ অপসারণ করতে সক্ষম।

আমার রুম ১৫০ বর্গফুট, ১.৫ টন নেওয়া কি ভালো?

১৫০ বর্গফুটের জন্য সাধারণত ১ টন যথেষ্ট। তবে রুমে বড় জানালা, বেশি সূর্যের তাপ বা অনেক ইলেকট্রনিক ডিভাইস থাকলে ১.৫ টন বিবেচনা করতে পারেন। নইলে ১ টনই ঠিক থাকবে।

BTU এবং টনের সম্পর্ক সহজভাবে বুঝিয়ে বলবেন?

১২,০০০ BTU = ১ টন। অর্থাৎ ১৮,০০০ BTU মানে ১.৫ টন, ২৪,০০০ BTU মানে ২ টন। টন না জানলেও BTU দেখে টন বের করতে পারবেন।

সিলিং বেশি উঁচু হলে কোন সমস্যা হয়?

উঁচু সিলিংয়ের কারণে ঘরের আয়তন বেড়ে যায়, তাই এসিকে বেশি কাজ করতে হয়। তখন স্বাভাবিক হিসাবের চেয়ে এক ধাপ বেশি টনের এসি নেওয়া ভালো।

সঠিক টনের এসি না নিলে কী কী সমস্যা হয়?

কম টনের এসি: ঘর ঠান্ডা হয় না, এসি সব সময় পূর্ণ গতিতে চলে, বিদ্যুৎ খরচ বেশি হয় এবং কম্প্রেসার দ্রুত নষ্ট হয়। বেশি টনের এসি: ঘর অতিরিক্ত ঠান্ডা হয়, কম্প্রেসার বারবার অন-অফ করে, বিদ্যুৎ খরচ বেশি হয় এবং দাম তুলনামূলক বেশি পড়ে।

পরিশেষে – সঠিক টন নির্বাচন করবেন যেভাবে

এসি থেকে ভালো কুলিং পারফরমেন্স পেতে হলে যথাযথ টন ও রুমের সার্বিক অবস্থা বিবেচনায় আনতে হয়। আশা করি এই গাইড থেকে এসি টন বলতে কি বুঝায় এবং কেনার আগে কী কী বিবেচনা করা উচিত তা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এসি কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।

মনে রাখবেন: শুধু বড় টন কেনার চেয়ে সঠিক টন কেনা বেশি জরুরি। সঠিক টনের এসি যেমন দ্রুত ঘর ঠান্ডা করে, তেমনি বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখে। প্রয়োজনে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিন।

Post a Comment

To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.