বাংলা কিউআর (Bangla QR) কোড কী? কীভাবে কাজ করে, সুবিধা, ব্যবহার

পিকেএসএফ-এর সহযোগী সংস্থা ও গ্রাহকদের জন্য বাংলা কিউআর (Bangla QR) কোড পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন। কীভাবে লেনদেন করবেন, সুবিধা, নিয়মকানুন
Bangla QR One Country One QR

সংস্করণ : ১.০

বাংলাদেশে আর্থিক লেনদেনে ডিজিটাল বিপ্লব ঘটিয়েছে “Bangla QR” কোড পদ্ধতি। পিকেএসএফ-এর সহযোগী সংস্থা ও গ্রাহকদের জন্য এই পদ্ধতি কীভাবে কাজ করে, এর সুবিধা, ব্যবহারবিধি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

১.০ কিউআর কোড (QR Code) কী?

কিউআর কোড হলো একটি দ্বি-মাত্রিক বারকোড (Two-Dimensional Barcode)। এটি কালো ও সাদা বর্গাকার ব্লকের মধ্যে বিভিন্ন আইকন (Icon) থাকে। এই আইকনগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য এনকোড (Encode) করা যায়।

নমুনা QR কোড:

Bangla QR One Country One QR বাংলাদেশ ব্যাংক

২.০ কিউআর কোড কীভাবে কাজ করে?

স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিউআর কোড স্ক্যান (Scan) করলে, এনকোডেড (Encoded) তথ্যটি ডিকোড (Decode) হয়ে ফোনে প্রদর্শিত হয়। যেমন, একটি কিউআর কোডে কোনো ওয়েবসাইটের ঠিকানা (URL) থাকলে, সেটি স্ক্যান করলেই সেই ওয়েবসাইটটি মোবাইল ফোনের ব্রাউজারে খুলে যায়।

৩.০ কিউআর কোডের ব্যবহার

  • ওয়েবসাইট দেখা
  • টেক্সট তথ্য লেখা
  • Wi-Fi নেটওয়ার্ক সংযোগ স্থাপন
  • ফোন নম্বর সংরক্ষণ
  • মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড
  • ডিজিটাল পেমেন্ট (ব্যাংক ও অন্যান্য আর্থিক লেনদেন)

এছাড়াও আরও অনেক কাজে কিউআর কোড ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের তথ্য অ্যাক্সেসের জন্য এটি একটি দ্রুত ও সুবিধাজনক পদ্ধতি।

৪.০ বাংলা কিউআর (Bangla QR) কী?

বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরি করা একটি বিশেষ ধরনের কিউআর কোড পদ্ধতি। এটি দ্রুত, সহজ এবং সুরক্ষিত ডিজিটাল পেমেন্টের সুবিধা দেয়। সাধারণ কিউআর কোডের মতোই এটি কালো ও সাদা বর্গাকার ব্লকে তৈরি। তবে, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে আরও উপযোগী করে তোলার জন্য বাংলা ভাষায় তথ্য রাখার সুযোগ দেয়।

৪.১ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত বাংলা কিউআর (Bangla QR) কোডের ফরম্যাট :

৪.২ বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারের সুবিধা :

  • দ্রুত লেনদেন: যেকোনো জায়গায় দ্রুত কেনাকাটা ও পেমেন্ট করা যায়।
  • সহজ ব্যবহারযোগ্য: কোনো জটিলতা ছাড়াই স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশন দিয়ে স্ক্যান করে পেমেন্ট করা যায়।
  • সুরক্ষিত পদ্ধতি: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় তৈরি এই পদ্ধতিটি অত্যন্ত সুরক্ষিত।
  • কম খরচ: বাংলা কিউআর ব্যবহারে লেনদেন খরচ অনেক কম।
  • সর্বজনীন ব্যবহার: যেকোনো ব্যক্তি বাংলা কিউআর সমর্থন করে এমন ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)-এর অ্যাপ্লিকেশন দিয়েই পেমেন্ট করতে পারে।

৫.০ বাংলা কিউআর (Bangla QR) পদ্ধতি লেনদেনের সাধারণ ধাপসমূহ :

৫.১ রেজিস্ট্রেশন ও কিউআর কোড তৈরী

  • ব্যাংক/MFS প্রদানকারীর রেজিস্ট্রেশন: গ্রাহককে তার ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রদানকারীর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • কিউআর কোড জেনারেশন: রেজিস্ট্রেশনের পর গ্রাহক বা ব্যবসায়ী একটি ইউনিক বাংলা কিউআর কোড পাবেন যা তার ব্যাংক বা MFS অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকবে।

৫.২ লেনদেন প্রক্রিয়া

  • কিউআর কোড প্রদর্শন: বিক্রেতা বা প্রদানকারী তার কিউআর কোড প্রদর্শন করবেন।
  • স্ক্যানিং: গ্রাহক তার মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করবেন।
  • লেনদেন তথ্য ইনপুট: স্ক্যান করার পর গ্রাহকের মোবাইল অ্যাপ্লিকেশনে লেনদেনের পরিমাণ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে অথবা গ্রাহক পূরণ করবেন।
  • প্রমাণীকরণ: গ্রাহক পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক মাধ্যমে লেনদেন অনুমোদন করবেন।
  • লেনদেন প্রক্রিয়াকরণ: ব্যাংক বা MFS প্রদানকারী লেনদেন প্রক্রিয়াকরণ করবে এবং নিষ্পত্তি করবে।
  • নোটিফিকেশন: সফল লেনদেনের পর গ্রাহক এবং বিক্রেতা উভয়ই নোটিফিকেশন পাবেন।

৫.৩ লেনদেনের সমন্বয়

  • অ্যাকাউন্ট সমন্বয়: ব্যাংক বা MFS প্রদানকারী স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিক্রেতার অ্যাকাউন্টে স্থানান্তর করবে।
  • লেনদেনের ক্রেডিট: উভয়ের অ্যাকাউন্টে লেনদেনের ক্রেডিট সংরক্ষিত থাকবে।

৫.৪ গ্রাহক সেবা

  • সমস্যা সমাধান: লেনদেন সম্পন্ন করতে কোনো সমস্যা বা অসুবিধা হলে গ্রাহক ব্যাংক বা MFS প্রদানকারীর গ্রাহক সেবা কেন্দ্রের সহায়তা পেতে পারেন।
  • লেনদেনের ইতিহাস দেখা: গ্রাহক তার ব্যাংক বা MFS অ্যাপ্লিকেশন থেকে লেনদেনের ইতিহাস দেখতে পাবেন।

৫.৫ বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ধাপসমূহ :

৬.০ বাংলা কিউআর (Bangla QR) কীভাবে পাবেন?

বাংলা কিউআর পেতে মূলত দুই ধরনের মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে:

  • মাইক্রো মার্চেন্ট অ্যাকাউন্ট: এই অ্যাকাউন্টটি সাধারণ ব্যবসায়ীদের জন্য, ব্যক্তি মালিকও এই অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতি লেনদেনের পরিমাণ কম এবং মাসিক লেনদেনের পরিমাণ ১০ লক্ষ টাকার সমান বা কম।
  • কর্পোরেট মার্চেন্ট অ্যাকাউন্ট: এই অ্যাকাউন্টটি মাঝারি থেকে বড় ব্যবসায়ীদের জন্য, যাদের মাসিক লেনদেনের পরিমাণ ১০ লক্ষ টাকার অধিক।
Related Posts

৬.১ ব্যাংক এবং MFS থেকে অ্যাকাউন্ট খোলা ও মাইক্রো মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়ার প্রক্রিয়া নিম্নরূপ :

(ক) ব্যাংকের মাধ্যমে:

  • ব্যক্তিগত সঞ্চয়ী অ্যাকাউন্ট: প্রথমে ব্যবহারকারীকে একটি ব্যক্তিগত সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে হবে।
  • মার্চেন্ট অ্যাপ্লিকেশন: ব্যাংকের মোবাইল মার্চেন্ট অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে হবে। ব্যাংক একটি মার্চেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, যা পূরণ করতে হবে।
  • ডকুমেন্টস: সাধারণত প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে থাকে - পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি, ঠিকানার প্রমাণ (যেমন, বিদ্যুৎ বিল), এবং ব্যবসা সংক্রান্ত লাইসেন্স (যদি থাকে)। এছাড়াও অ্যাকাউন্ট খোলার জন্য পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি প্রয়োজন হয়।
  • সম্মতি: ব্যাংক শর্তাবলী সম্পর্কে জানিয়ে এবং শর্তাবলী সম্পর্কে ধারণা দিয়ে সম্মতি নেবে। সম্মতি হলে, প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • অ্যাকাউন্ট সক্রিয়করণ: ব্যাংক আবেদন অনুমোদন করার পর অ্যাকাউন্ট সক্রিয় করবে এবং বাংলা কিউআর (Bangla QR) কোড সরবরাহ করবে।

(খ) MFS-এর মাধ্যমে:

  • MFS অ্যাপ: গ্রাহক নিজের মোবাইলে MFS অ্যাপ্লিকেশন (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, ইত্যাদি) ব্যবহার করে MFS অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
  • মার্চেন্ট সাইনআপ অপশন: অ্যাপে মার্চেন্ট সাইনআপ বা মার্চেন্টের জন্য আবেদনের অপশন খুঁজে নিতে হবে এবং নির্দেশাবলী অনুসরণ করে আবেদন করতে হবে।
  • তথ্য প্রদান: এসময় বিভিন্ন তথ্য যেমন ব্যক্তিগত তথ্য, ব্যবসার তথ্য ইত্যাদি প্রদান করা প্রয়োজন হয়ে থাকে।
  • অনুমোদন: MFS কর্তৃপক্ষ তথ্য অনুমোদন করবে।
  • সক্রিয়করণ: অনুমোদনের পর অ্যাকাউন্ট সক্রিয় করা হবে এবং MFS অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলা কিউআর (Bangla QR) কোড প্রদান করা হবে।

বিশেষ দ্রষ্টব্য: বিভিন্ন ব্যাংক ও এমএফএস-এর নিজস্ব নীতিমালা এবং অন্যান্য প্রয়োজনীয়তা থাকে। অ্যাকাউন্ট খোলা ও বাংলা কিউআর (Bangla QR) পাওয়ার জন্য নিজের অ্যাকাউন্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শাখা অফিস বা ওয়েবসাইটের Customer Care-এর সাথে যোগাযোগ করুন।

৬.২ বাংলা কিউআর (Bangla QR) কীভাবে ব্যবহার করবেন?

  • ক্রেতা তার মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা MFS অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিক্রেতা বা দোকানের সামনে রাখা বাংলা কিউআর কোডটি স্ক্যান করবেন।
  • ক্রেতার মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা MFS অ্যাপ্লিকেশনটি টাকা প্রদানের জন্য প্রস্তুত থাকবে।
  • লেনদেনের পরিমাণ নিশ্চিত হয়ে ক্রেতা পিন বা পাসওয়ার্ড দিয়ে লেনদেন অনুমোদন করলে সেকেন্ডের মধ্যেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে।

৬.৩ বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ২টি পদ্ধতি প্রদান করা হয়েছে।

বর্ণনা নিম্নরূপ:

(ক) বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত নমুনা (Static):

এই উদাহরণে, বিক্রেতা একটি QR কোড প্রদর্শন করবে যাতে বিক্রেতার প্রোফাইল সংক্রান্ত তথ্য থাকবে। গ্রাহক QR কোড স্ক্যান করবেন এবং তার মোবাইল অ্যাপ্লিকেশনে লেনদেনের পরিমাণ এবং পিন কোড প্রদানের পর লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

(খ) বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত নমুনা (Dynamic):

এই উদাহরণে, বিক্রেতা/ব্যবসায়ী নির্দিষ্ট QR কোড তৈরি করবে যাতে লেনদেনের পরিমাণ সহ বিক্রেতার প্রোফাইল সংক্রান্ত তথ্য থাকবে। গ্রাহক QR কোড স্ক্যান করবেন এবং পিন কোড প্রদানের পর তার মোবাইল অ্যাপ্লিকেশনে লেনদেনের পরিমাণ প্রদর্শন করা ছাড়াই লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

উল্লেখ্য: এই দুটি পদ্ধতির মধ্যে মূল পার্থক্য হলো প্রথমটিতে টাকার পরিমাণ এন্টার করতে হবে আর দ্বিতীয়টিতে স্বয়ংক্রিয়ভাবে টাকার পরিমাণ প্রদর্শিত হবে।

৭.০ সহযোগী সংস্থার আপথে লেনদেন

সহযোগী সংস্থা হলো গ্রাহকদের ঋণ প্রদান এবং গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তি পরিশোধ, সঞ্চয় জমা ইত্যাদি বাংলা কিউআর (Bangla QR) এর মাধ্যমে সম্পন্ন করার জন্য সহযোগী সংস্থার শাখা অফিসে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট এবং গ্রাহকের MFS অথবা ব্যাংক অ্যাকাউন্টের QR কোড থাকার প্রয়োজন হয়।

৭.১ বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহার করে ঋণ প্রদান :

  • ব্যাংক/MFS অ্যাপ্লিকেশনে লগইন: ঋণ প্রদানের সময় শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারগণ শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনে লগইন করবেন।
  • কিউআর কোড স্ক্যানিং অপশন: শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারগণ ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনে কিউআর কোড স্ক্যান করার অপশনটি খুঁজে বের করে সংশ্লিষ্ট আইকনে ট্যাপ করবেন।
  • কিউআর কোড প্রদর্শন: ঋণ প্রদানের সময় গ্রাহক তার MFS অথবা ব্যাংক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বাংলা কিউআর (Bangla QR) কোড প্রদর্শন করবেন।
  • বাংলা কিউআর স্ক্যানিং: শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারের শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ থেকে গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করবেন।
  • ঋণের পরিমাণ ইনপুট: স্ক্যান করার পর মোবাইল অ্যাপ্লিকেশনে শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারের গ্রাহকের প্রোফাইলের তথ্য দেখে ঋণের পরিমাণ সঠিকভাবে পূরণ করবেন।
  • প্রমাণীকরণ: শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারের শাখা অফিসের অ্যাকাউন্ট সংশ্লিষ্ট পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক-এর মাধ্যমে লেনদেন অনুমোদন করবেন।
  • লেনদেন সম্পন্ন করা: শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসার লেনদেন সম্পন্ন করার জন্য OK বোতাম ট্যাপ করবেন।
  • লেনদেন প্রক্রিয়াকরণ নোটিফিকেশন: সফল লেনদেনের পর গ্রাহক এবং বিক্রেতা উভয়ই নোটিফিকেশন পাবেন।
  • সফটওয়্যার আপডেট: সফল লেনদেনের পর ক্রেডিট অফিসারের সংস্থার MIS ও AIS সফটওয়্যারে লেনদেন সম্পন্ন হওয়ার তথ্য ম্যানুয়ালি আপডেট করবেন। উল্লেখ্য, ভবিষ্যতে বাংলা কিউআর (Bangla QR) লেনদেন সংশ্লিষ্ট ব্যাংক/MFS অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে সংস্থার MIS ও AIS সফটওয়্যার সংযুক্ত করা হলে ম্যানুয়ালি আপডেটের প্রয়োজন হবে না।

৭.২ গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তি পরিশোধ :

  • ব্যাংক/MFS অ্যাপ্লিকেশনে লগইন: গ্রাহক তার নিজের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনে লগইন করবেন।
  • কিউআর কোড স্ক্যানিং অপশন: গ্রাহক ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনে কিউআর কোড স্ক্যান করার অপশনটি খুঁজে বের করে সংশ্লিষ্ট আইকনে ট্যাপ করবেন।
  • কিউআর কোড প্রদর্শন: ক্রেডিট অফিসারের শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বাংলা কিউআর (Bangla QR) কোড প্রদর্শন করবেন।
  • বাংলা কিউআর স্ক্যানিং: গ্রাহক সংস্থার শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বাংলা কিউআর (Bangla QR) কোড স্ক্যান করবেন।
  • ঋণের কিস্তির পরিমাণ ইনপুট: স্ক্যান করার পর মোবাইল অ্যাপ্লিকেশনে গ্রাহক সংস্থার শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট প্রোফাইলের তথ্য দেখে কিস্তির পরিমাণ সঠিকভাবে পূরণ করবেন।
  • প্রমাণীকরণ: গ্রাহক পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক-এর মাধ্যমে লেনদেন অনুমোদন করবেন।
  • লেনদেন সম্পন্ন করা: গ্রাহক লেনদেন সম্পন্ন করার জন্য OK বোতাম ট্যাপ করবেন।
  • কিস্তি জমা: কিস্তির অর্থ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সহযোগী সংস্থার শাখা অফিসের ঋণ সংশ্লিষ্ট ব্যাংক/MFS অ্যাকাউন্টে জমা হবে।
  • লেনদেন প্রক্রিয়াকরণ নোটিফিকেশন: সফল লেনদেনের পর গ্রাহক এবং বিক্রেতা উভয়ই নোটিফিকেশন পাবেন।
  • সফটওয়্যার আপডেট: সফল লেনদেনের পর ক্রেডিট অফিসারের সংস্থার MIS ও AIS সফটওয়্যারে লেনদেন সম্পন্ন হওয়ার তথ্য ম্যানুয়ালি আপডেট করবেন। উল্লেখ্য, ভবিষ্যতে বাংলা কিউআর (Bangla QR) লেনদেন সংশ্লিষ্ট ব্যাংক/MFS অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে সংস্থার MIS ও AIS সফটওয়্যার সংযুক্ত করা হলে ম্যানুয়ালি আপডেটের প্রয়োজন হবে না।

৭.৩ গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় জমা :

  • ব্যাংক/MFS অ্যাপ্লিকেশনে লগইন: গ্রাহক তার নিজের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনে লগইন করবেন।
  • কিউআর কোড স্ক্যানিং অপশন: গ্রাহক ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনে কিউআর কোড স্ক্যান করার অপশনটি খুঁজে বের করে সংশ্লিষ্ট আইকনে ট্যাপ করবেন।
  • কিউআর কোড প্রদর্শন: ক্রেডিট অফিসারের শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বাংলা কিউআর (Bangla QR) কোড প্রদর্শন করবেন।
  • বাংলা কিউআর স্ক্যানিং: গ্রাহক সংস্থার শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বাংলা কিউআর (Bangla QR) কোড স্ক্যান করবেন।
  • সঞ্চয়ের কিস্তির পরিমাণ ইনপুট: স্ক্যান করার পর মোবাইল অ্যাপ্লিকেশনে গ্রাহক সংস্থার শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট প্রোফাইলের তথ্য দেখে সঞ্চয়ের কিস্তির পরিমাণ সঠিকভাবে পূরণ করবেন।
  • প্রমাণীকরণ: গ্রাহক পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক-এর মাধ্যমে লেনদেন অনুমোদন করবেন।
  • লেনদেন সম্পন্ন করা: গ্রাহক লেনদেন সম্পন্ন করার জন্য OK বোতাম ট্যাপ করবেন।
  • সঞ্চয় জমা: সঞ্চয়ের কিস্তির অর্থ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সহযোগী সংস্থার শাখা অফিসের ঋণ সংশ্লিষ্ট ব্যাংক/MFS অ্যাকাউন্টে জমা হবে।
  • লেনদেন প্রক্রিয়াকরণ নোটিফিকেশন: সফল লেনদেনের পর গ্রাহক এবং বিক্রেতা উভয়ই নোটিফিকেশন পাবেন।
  • সফটওয়্যার আপডেট: সফল লেনদেনের পর ক্রেডিট অফিসারের সংস্থার MIS ও AIS সফটওয়্যারে লেনদেন সম্পন্ন হওয়ার তথ্য ম্যানুয়ালি আপডেট করবেন। উল্লেখ্য, ভবিষ্যতে বাংলা কিউআর (Bangla QR) লেনদেন সংশ্লিষ্ট ব্যাংক/MFS অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে সংস্থার MIS ও AIS সফটওয়্যার সংযুক্ত করা হলে ম্যানুয়ালি আপডেটের প্রয়োজন হবে না।

বিশেষ দ্রষ্টব্য : গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় ও ঋণের কিস্তির মোট টাকার পরিমাণ প্রয়োজন একটিমাত্র Transaction-এর মাধ্যমে প্রদান করাও সম্ভব হবে।

৭.৪ বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহার করে সঞ্চয় উত্তোলন :

  • ব্যাংক/MFS অ্যাপ্লিকেশনে লগইন: সঞ্চয় উত্তোলনের সময় শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারগণ শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনে লগইন করবেন।
  • কিউআর কোড স্ক্যানিং অপশন: শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারগণ ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনে কিউআর কোড স্ক্যান করার অপশনটি খুঁজে বের করে সংশ্লিষ্ট আইকনে ট্যাপ করবেন।
  • কিউআর কোড প্রদর্শন: সঞ্চয় উত্তোলনের সময় গ্রাহক তার MFS অথবা ব্যাংক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বাংলা কিউআর (Bangla QR) কোড প্রদর্শন করবেন।
  • বাংলা কিউআর স্ক্যানিং: শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারের শাখা অফিসের ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ থেকে গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করবেন।
  • সঞ্চয়ের পরিমাণ ইনপুট: স্ক্যান করার পর মোবাইল অ্যাপ্লিকেশনে শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারের গ্রাহকের প্রোফাইলের তথ্য দেখে সঞ্চয়ের পরিমাণ সঠিকভাবে পূরণ করবেন।
  • প্রমাণীকরণ: শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসারের শাখা অফিসের অ্যাকাউন্ট সংশ্লিষ্ট পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক-এর মাধ্যমে লেনদেন অনুমোদন করবেন।
  • লেনদেন সম্পন্ন করা: শাখা ব্যবস্থাপক/ক্রেডিট অফিসার লেনদেন সম্পন্ন করার জন্য OK বোতাম ট্যাপ করবেন।
  • লেনদেন প্রক্রিয়াকরণ নোটিফিকেশন: সফল লেনদেনের পর গ্রাহক এবং বিক্রেতা উভয়ই নোটিফিকেশন পাবেন।
  • সফটওয়্যার আপডেট: সফল লেনদেনের পর ক্রেডিট অফিসারের সংস্থার MIS ও AIS সফটওয়্যারে লেনদেন সম্পন্ন হওয়ার তথ্য ম্যানুয়ালি আপডেট করবেন। উল্লেখ্য, ভবিষ্যতে বাংলা কিউআর (Bangla QR) লেনদেন সংশ্লিষ্ট ব্যাংক/MFS অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে সংস্থার MIS ও AIS সফটওয়্যার সংযুক্ত করা হলে ম্যানুয়ালি আপডেটের প্রয়োজন হবে না।

৭.৪ লেনদেনের ইতিহাস

  • গ্রাহকের লেনদেনের ইতিহাস: গ্রাহকের লেনদেনের ইতিহাস ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই দেখা যাবে।
  • সহযোগী সংস্থার লেনদেনের ইতিহাস: সহযোগী সংস্থার শাখা কর্মকর্তাদের লেনদেনের ইতিহাস ব্যাংক/MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই দেখা যাবে।

এই ধাপগুলো অনুসরণের মাধ্যমে গ্রাহক ও সহযোগী সংস্থার মধ্যে ঋণ প্রদান, আদায়, সঞ্চয় জমা, উত্তোলন সংক্রান্ত লেনদেন প্রক্রিয়া সহজ এবং নির্ভরযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

৮.০ কিছু গুরুত্বপূর্ণ বিষয়

৮.১ সহযোগী সংস্থার শাখা কর্মকর্তাদের প্রস্তুতি :

  • ব্যাংক থেকে সহযোগী সংস্থার শাখা অফিসের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের বাংলা কিউআর (Bangla QR) সংগ্রহ করতে হবে।
  • উক্ত বাংলা কিউআর (Bangla QR) কোড প্রিন্ট করে শাখা অফিসে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
  • লেনদেন সুবিধার্থে ক্রেডিট অফিসারের কর্মকর্তাদের শাখার ব্যাংক অ্যাকাউন্টের বাংলা কিউআর (Bangla QR) এর সফটকপি অথবা ফটোকপি সরবরাহ করা যেতে পারে।
  • বাংলা কিউআর (Bangla QR) স্ক্যান করার জন্য শাখা অফিসের শাখা ব্যবস্থাপক/ ক্রেডিট অফিসারের স্মার্ট ফোন থাকার প্রয়োজন হবে।
  • শাখা ব্যবস্থাপক/ ক্রেডিট অফিসারদের বাংলা কিউআর (Bangla QR) পদ্ধতি লেনদেনের ওপর প্রশিক্ষিত হতে হবে।
  • সম্পর্কিত ব্যক্তিদের বাংলা কিউআর (Bangla QR) পদ্ধতি লেনদেনের সুবিধা ও নিরাপত্তা সম্পর্কে জনসংযোগ করতে হবে।
  • শাখা ব্যবস্থাপক/ ক্রেডিট অফিসারগণ গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশিকা প্রশিক্ষণ প্রদান করবেন।
  • সংস্থার লেনদেন সম্পন্ন করতে কোনো প্রশ্নোত্তর বা অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে গ্রাহকদের নির্দিষ্ট হটলাইন নম্বর বা মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।

৮.২ গ্রাহকদের প্রস্তুতি :

  • ‘বাংলা কিউআর (Bangla QR)’ কোড স্ক্যান করে লেনদেন সম্পন্ন করার জন্য গ্রাহক বা গ্রাহকের পরিবারের কোনো একজন সদস্যের স্মার্ট ফোন থাকার প্রয়োজন হবে।
  • সদস্য/গ্রাহকের নিজ নামে ব্যাংক অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)-এ অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হবে।
  • ব্যাংক অথবা MFS প্রদানকারী প্রতিষ্ঠান থেকে গ্রাহকের MFS অথবা ব্যাংক অ্যাকাউন্টের ‘বাংলা কিউআর (Bangla QR)’ কোড সংগ্রহ করতে হবে। প্রাপ্ত QR কোডটি ইমেইল/ ছবি আকারে থাকবে।
  • ‘বাংলা কিউআর (Bangla QR)’ পাওয়ার জন্য সাধারণত গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি, ঠিকানার প্রমাণ (যেমন বিদ্যুৎ/গ্যাস ইত্যাদি বিল), প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসায়িক লাইসেন্স, TIN certificate ইত্যাদি প্রয়োজন হয়। এছাড়াও আবেদনের পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি প্রয়োজন হয়।
  • QR কোড পাওয়ার পর ব্যাংক অথবা MFS প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত QR কোডের প্রিন্ট কপি সংরক্ষণ করা এবং সফটকপি ইমেইল আকারে স্মার্ট ফোনে সংগৃহীত করা যেতে পারে।
  • গ্রাহক যে ব্যাংক অথবা MFS প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে QR কোড সংগ্রহ করেছেন সেই প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন সংক্রান্ত মোবাইল অ্যাপটি গ্রাহকের নিজস্ব (নিজের বা পরিবারের কারো) মোবাইলে ইনস্টল করতে হবে এবং গ্রাহকদের কাছে অ্যাপটিকে লগ ইন করে রাখার বিষয়টি নিশ্চিত হতে হবে।
  • ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের কিস্তি জমার ক্ষেত্রে গ্রাহকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকার প্রয়োজন হবে।
  • আপথে লেনদেনের (জমা, উত্তোলন) ক্ষেত্রে গ্রাহককে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করার প্রয়োজন হবে:
    • ব্যাংক অথবা MFS প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপে লগইন করতে হবে।
    • সহযোগী সংস্থার প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার শাখা অফিসের ব্যাংক অথবা MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ‘বাংলা কিউআর (Bangla QR)’ কোড প্রদর্শন করবেন।
    • উক্ত মোবাইল অ্যাপ্লিকেশনে কিউআর কোড স্ক্যান করার অপশনটি খুঁজে বের করে সংশ্লিষ্ট আইকনে ট্যাপ করবেন।
    • গ্রাহক সংস্থার শাখা অফিসের ব্যাংক অথবা MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ‘বাংলা কিউআর (Bangla QR)’ কোড স্ক্যান করবেন।
    • স্ক্যান করার পর মোবাইল অ্যাপ্লিকেশনে গ্রাহক সংস্থার শাখা অফিসের ব্যাংক অথবা MFS অ্যাকাউন্ট সংশ্লিষ্ট প্রোফাইলের তথ্য দেখে কিস্তির পরিমাণ সঠিকভাবে পূরণ করবেন।
    • গ্রাহক পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক-এর মাধ্যমে লেনদেন অনুমোদন করবেন।
    • গ্রাহক লেনদেন সম্পন্ন করার জন্য OK বোতাম ট্যাপ করবেন।
  • ঋণের টাকা গ্রহণ, কিস্তি পরিশোধ, সঞ্চয় জমা, সঞ্চয় উত্তোলন ইত্যাদি লেনদেন সংক্রান্ত তথ্য নিশ্চিত করার জন্য নিম্নোক্ত ধাপসমূহ প্রদান করতে হবে:
    • মোবাইলে একটি ছোট বার্তা দেখতে পাবেন যা সফল লেনদেন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করবে।
    • পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাংক অথবা MFS-এর অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স দেখে নেওয়া যেতে পারে।
    • সংস্থার শাখা ব্যবস্থাপক/ ক্রেডিট অফিসারের মাধ্যমে নিশ্চিত হয়ে তথ্য হালনাগাদ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা যেতে পারে।
  • সতর্কতা:
    • ‘বাংলা কিউআর (Bangla QR)’ কোড পদ্ধতি লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পিন, পাসওয়ার্ড ব্যাংক, MFS, সহযোগী সংস্থার শাখা ব্যবস্থাপক/ ক্রেডিট অফিসারের অথবা অন্য কারো সাথে শেয়ার করা যাবে না।
    • লেনদেনের সময় পিন কোড অথবা পাসওয়ার্ড প্রদানের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
    • লেনদেনের পরিমাণ আপডেটের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
  • জরুরি যোগাযোগ:
    • ঋণের টাকা গ্রহণ, কিস্তি পরিশোধ, সঞ্চয় জমা, সঞ্চয় উত্তোলন ইত্যাদি লেনদেন সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে বা লেনদেন সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে সংস্থার প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে অথবা সহযোগী সংস্থা কর্তৃক প্রদত্ত হটলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।
    • ‘বাংলা কিউআর (Bangla QR)’ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে বা লেনদেন সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে ব্যাংক অথবা MFS প্রদানকারীর সংশ্লিষ্ট শাখা বা Customer Care-এ যোগাযোগ করতে হবে।

বাংলা কিউআর (Bangla QR) কোড পদ্ধতি লেনদেন সম্পন্নে বাংলাদেশ ব্যাংক প্রদত্ত গাইডলাইন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাংলা কিউআর পদ্ধতিতে লেনদেন সম্পন্ন করতে হয়। এটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে সহায়তা করে।

ইকোমেকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলা কিউআর উদ্যোগে অংশগ্রহণকারী ব্যাংক ও MFS প্রতিষ্ঠানসমূহ :

  • AB Bank PLC
  • Agrani Bank PLC
  • Al-Arafah Islami PLC
  • BASIC Bank PLC
  • BRAC Bank Limited
  • Bangladesh Commerce Bank Limited
  • Bangladesh Krishi Bank
  • Bank Asia Limited
  • Citizens Bank PLC
  • Community Bank Bangladesh Limited
  • DGePay Services Limited
  • Dutch-Bangla Bank PLC
  • EXIM Bank Limited
  • Eastern Bank PLC
  • First Security Islami Bank PLC
  • IFIC Bank PLC
  • Islami Bank Bangladesh PLC
  • Islamic Wallet
  • Mercantile Bank PLC
  • Midland Bank Limited
  • Mutual Trust Bank PLC
  • NRB Bank Limited
  • National Bank Limited
  • OK Wallet
  • One Bank PLC
  • Prime Bank PLC
  • Pubali Bank PLC
  • Rupali Bank PLC
  • Shahjalal Islami Bank PLC
  • Social Islami Bank PLC
  • Sonali Bank PLC
  • Southeast Bank PLC
  • TallyPay
  • The City Bank PLC
  • The Premier Bank PLC
  • UPay
  • United Commercial Bank PLC
  • Uttara Bank PLC
  • bKash Limited

সতর্কীকরণ: এই নথিটি তথ্যগত উদ্দেশ্যে তৈরি। লেনদেনের ক্ষেত্রে সর্বদা সংশ্লিষ্ট ব্যাংক বা MFS-এর নির্দেশনা ও শর্তাবলী মেনে চলুন।

Post a Comment

To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.