কনডম নামা
ঘটনাটা একটু খুলেই বলি। গতবার এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের সাথে যখন কক্সবাজার যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিলাম, ব্যাগের এক কোনায় দুটো কনডম ঢুকিয়ে রেখেছিলাম। দুর্ভাগ্যবশত, আমার এক অতি-উৎসাহী বন্ধু ব্যাগ ঘেঁটে সেটা দেখে ফেলল! ব্যাস, আর যায় কোথায়? তার চেহারার এক্সপ্রেশন এমন হলো যেন সে কোনো আন্তর্জাতিক অপরাধীকে হাতেনাতে ধরে ফেলেছে! চোখে মুখে একরাশ সন্দেহ আর কুটিল হাসি।
আমি তাকে ধরে সোজা বললাম, যে কাজের কথা তুই ভাবছিস, তা না ।এগুলো আমি অন্য কাজের জন্য নিয়েছি!
বন্ধু তো অবাক! চোখ গোল গোল করে বলল, কনডমের আবার অন্য কী কাজ রে ভাই?
তখন তাকে জানালাম, আমি তো সাগরের পানিতে নামব। মোবাইল ফোন আর পকেটের প্রয়োজনীয় কাগজপত্র যদি পানিতে ভিজে নোনা পানিতে একাকার হয়ে যায়? তখন এই ছোট্ট রাবারের জিনিসটাই হবে আমার ফোনের বডিগার্ড।
প্রিয় পাঠক, শুধু মোবাইল আর কাগজ সেভ করাই নয়, মানুষ যখন বিপদে পড়ে বা মাথা খাটায়, তখন এই সামান্য এক টুকরো রাবার যে কত কান্ড ঘটাতে পারে, তা শুনলে চমকে উঠবেন!
আসুন, দেখে নেওয়া যাক কনডমের কিছু ক্লাসিক, অদ্ভুত, দরকারি এবং অবিশ্বাস্য ব্যবহার।
★ ওয়াটারপ্রুফ মোবাইল ও ডকুমেন্ট কেস
কক্সবাজার গেছেন, সমুদ্রের নীল পানিতে ছবলাছবলি করবেন বা মুষলধারে বৃষ্টিতে ভিজবেন? একটি ড্রাই কনডমের ভেতর মোবাইল বা জরুরি কাগজ ঢুকিয়ে শেষ মাথায় সুন্দর করে একটা শক্ত গিট্টু বেঁধে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার নিজস্ব পকেট-সাইজ ওয়াটারপ্রুফ কেস। পানিতে ডুবলেও আপনার ফোনের গায়ে বা কাগজে এক ফোঁটা পানি ছোঁবে না।
★ জীবনরক্ষাকারী টেকনিক UBT
যে উদ্ভাবনের কথা শুনে পুরো বিশ্ব হাততালি দিয়েছে, সেটি কিন্তু আমাদের বাংলাদেশেরই এক যুগান্তকারী আবিষ্কার।
পদ্ধতিটির নাম: UBT (Uterine Balloon Tamponade) বা ‘কনডম বেলুন ক্যাথেটার’ পদ্ধতি।
আবিষ্কারকের নাম: ডা. সায়েবা আক্তার (অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ)।
বাচ্চা হওয়ার পর অনেক সময় মায়ের জরায়ু থেকে প্রচুর রক্তপাত হতে থাকে (চিকিৎসা বিজ্ঞানে যাকে PPH বলে)। গ্রামে গঞ্জে তাৎক্ষণিক আধুনিক চিকিৎসা না থাকলে প্রসূতি মায়ের জীবন ঝুঁকিতে পড়ে যায়।
তখন ডা. সায়েবা আক্তারের উদ্ভাবিত এই পদ্ধতি ব্যবহার করা হয় একটি রাবার ক্যাথেটারের মাথায় কনডম বেঁধে জরায়ুর ভেতরে ঢোকানো হয় এবং সিরিঞ্জ দিয়ে তার ভেতর স্যালাইন পানি ভরে ফুলিয়ে দেওয়া হয়। বেলুনটি ফুলে জরায়ুর ভেতরের রক্তনালীগুলোকে চেপে ধরে, আর রক্তপাত সাথে সাথে বন্ধ হয়ে যায়! এত কম খরচে হাজার হাজার প্রসূতি মায়ের প্রাণ বাঁচানোর জন্য এই আবিষ্কারটি বিশ্বজুড়ে প্রশংসিত।
★ ট্র্যাকিং বা হাইকিংয়ে জরুরি ওয়াটার বোটল
পাহাড় বা জঙ্গলে ট্র্যাকিংয়ে গেছেন, কিন্তু পানির বোতল হারিয়ে গেছে? একদম ভয় পাবেন না। একটি কনডমে প্রায় ১ থেকে ২ লিটার পানি অনায়াসে ধরে রাখা যায়! ব্যাগ বা কাপড়ের ভেতর কনডম রেখে তাতে পানি ভরে মুখ বেঁধে নিলে এটা এক অদ্ভুত অথচ অত্যন্ত কার্যকর ওয়াটার কন্টেইনার হিসেবে কাজ করে।
★ ক্যাম্পিংয়ে আগুন জ্বালানোর লেন্স!
পাহাড়ে রাত কাটাচ্ছেন, ম্যাচ বা লাইটার ভিজে গেছে? কনডমে স্বচ্ছ পানি ভরে গোল বলের মতো করে সূর্যের আলোর সামনে ধরলে তা 'ম্যাগনিফাইং গ্লাস'-এর মতো কাজ করে। রোদ একবিন্দুতে ফোকাস করে শুকনো পাতায় ধরে আগুন জ্বালিয়ে ফেলা সম্ভব!
★ জরুরি মুহূর্তে দেশলাই বাঁচাও অভিযান
পাহাড়ে বা বনে রাতে ক্যাম্পিং করার সময় দেশলাইয়ের বাক্স বা লাইটারটা একটা শুকনা কনডমের ভেতর ঢুকিয়ে মুখটা শক্ত করে পেঁচিয়ে রাখুন। মুষলধারে বৃষ্টি নামুক বা সাঁতরে নদী পার হতে হোক, দেশলাই থাকবে একফোঁটা পানি ছাড়া একদম খটখটে শুকনো!
★ জুতো রক্ষা আর ওয়াটারপ্রুফ শু কভার
বাইকে যাচ্ছেন বা হেঁটে চলছেন, হঠাৎ তুমুল বৃষ্টি? দামি চামড়ার জুতোজোড়া ভিজে নষ্ট হওয়ার পথে? জরুরি মুহূর্তে দুই পায়ে দুটো কনডম একটু টেনে মোজার মতো গলিয়ে নিন! জুতোজোড়া দেখতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু মহার্ঘ জুতো পানিতে ভিজে নষ্ট হওয়া থেকে হান্ড্রেড পার্সেন্ট বেঁচে যাবে।
★ বয়ামের জট খুলতে ও গ্রিপ বাড়াতে (সুপার গ্রিপার)
কাঁচের বয়ামের শক্ত মুখ খুলতে পারছেন না? হাত পিছলে যাচ্ছে? বয়ামের ঢাকনার ওপর একটি কনডম পেঁচিয়ে এবার হালকা মোচড় দিন! এর হাই-ফ্রিকশন রাবার বয়ামের ক্যাপে এমন গ্রিপ তৈরি করবে যে দ্রুত ঢাকনা খুলে যাবে। তবে আগে থেকেই টিস্যু দিয়ে ভেতরের তেল মুছে নিয়েন।
★ জরুরি ফ্লোটিং ডিভাইস বা জীবনরক্ষাকারী ভেলা
সাঁতার না জেনে হঠাৎ পানিতে পড়ে গেছেন আর কাছে লাইফ জ্যাকেট নেই? জামার ভেতরের দুটো কনডমে হাওয়া ভরে শক্ত করে গিট বেঁধে জামার দুই পাশে বা বুকের নিচে গুঁজে নিন। এই বাতাস আপনাকে পানির ওপরে অনায়াসে ভাসিয়ে রাখতে সাহায্য করবে!
★ ক্যামেরার লেন্স ও গিয়ার প্রটেক্টর
অনেক প্রফেশনাল ফটোগ্রাফার ঝরনা বা বৃষ্টির মধ্যে শ্যুট করার সময় ক্যামেরার লেন্স বা দামি মাইক্রোফোন সাময়িকভাবে ওয়াটারপ্রুফ করতে কনডমের সাহায্য নেন। লেন্সের ওপর আলতো করে পরালে ছবি তোলার স্বচ্ছতাও নষ্ট হয় না, আর দামি গিয়ারও একদম সেফ থাকে।
★ ডাস্টপ্রুফ গান ব্যারেল কভার
সামরিক বাহিনীতে এই ট্রিকস বহুল ব্যবহৃত! মরুভূমির ধূলিঝড় বা কাদা-পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় সৈনিকরা তাদের বন্দুকের নলের (Barrel) মুখে কনডম পরিয়ে রাখেন, যাতে ভেতরে ধুলা বা কাদা না ঢোকে। এমনকি জরুরি প্রয়োজনে কনডম না খুলে ফায়ার করলেও কোনো সমস্যা হয় না! এই তথ্যটা গুগল করে জেনেছি।
★ স্ট্রেস রিলিফ বল (মানসিক চাপ কমানোর কিউটি)
কাজে প্রচণ্ড প্রেসার? একটা কনডমের ভেতরে কিছুটা ময়দা ভরে শক্ত করে মুখ বেঁধে দিন। এরপর ওটাকে দুই হাত দিয়ে চেপে চেপে মনের সব রাগ ও স্ট্রেস ঝেড়ে ফেলুন! একদম দোকান থেকে কেনা স্ট্রেস বল এর মতো কাজ করবে।
★ ফার্স্ট এইড কিটের আইস প্যাক
হঠাৎ পায়ে মচকানি লেগেছে বা ফুলে গেছে? কনডমের ভেতর পানি এবং সামান্য অ্যালকোহল (বা শুধু পানি) মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ফ্লেক্সিবল একটা চমৎকার আইস প্যাক তৈরি হয়ে যাবে, যা শরীরের যেকোনো বাঁকা অংশে সহজেই বরফ থেরাপি দিতে পারবে।
★ ফিশিং ফ্লোট (মাছ ধরার ফাতনা)
গ্রামের পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছেন, কিন্তু সাথে ফাতনা (Float) নেই? একটা কনডমে সামান্য হাওয়া ভরে ছোট বলের মতো করে ছিপের সুতায় বেঁধে দিন। ব্যাস, মাছ টোপ গিললেই পানিতে দারুণ সংকেত দেখতে পাবেন!
★ ভেজা কাপড় রাখার সিল করা থলে
ভ্রমণ শেষে হোটেলের রুমে ভেজা মোজা বা ছোটখাটো কাপড় নিয়ে বিপাকে পড়েছেন? অন্য কাপড়ের ব্যাগে রাখলে পুরো ব্যাগে দুর্গন্ধ হবে। একটা তেল ছাড়া শুকনা কনডমের ভেতর পেঁচিয়ে সেই ভেজা কাপড় রেখে মুখ বন্ধ করে দিন। ড্রাই ব্যাগের মতো কাজ করবে, ভেজা ভাব বা দুর্গন্ধ বাইরে আসবে না।
★ যেকোনো কাটাছেঁড়ায় ইমার্জেন্সি ব্যান্ডেজ
হাতে বা পায়ে ছোটখাটো কেটে গেলে ব্যান্ডেজ করলেন, কিন্তু ধোয়ামোছা বা গোসলের সময় ব্যান্ডেজ ভিজে যাওয়ার ভয়? কনডমের তলার অংশ কেটে আঙুলে বা পায়ে মোজার মতো পেঁচিয়ে নিন। ব্যাস, একদম ওয়াটারপ্রুফ স্কিন গার্ড তৈরি!
★ স্লিং শট বা ছোট গুলেতি বানাতে
জঙ্গল সারভাইভাল বা মজার খেলায় একটি প্লাস্টিকের কাপের তলা কেটে তার মুখে কনডমের পেছনের অংশ আটকে দিন। এবার কাপের ভেতর ছোট পাথর বা গুটি ফেলে কনডমটা টেনে ছেড়ে দিন একদম নিখুঁত গুলেতির মতো কাজ করবে!
★ দরজার নবের নয়েজ কমানো বা প্রটেকশন
বাসার কোনো দরজার মেটাল হ্যান্ডেল বা লক যদি ঠকঠক শব্দ করে বা দেয়ালে বাড়ি লেগে দাগ ফেলে, তবে মেটাল হ্যান্ডেলটির ওপর কনডম পেঁচিয়ে রাখলে দারুণ কুশন' বা শক অ্যাবজর্বারের কাজ করে।
আরো মেলা পয়েন্ট লেখা যাবে । আজকে আর লিখতাম না। আপনারা নিজেরা চিন্তা করুন দেখবেন যে অনেক কাজ করা যায়।
এবার ব্যাগের মধ্যে তিন কনডমের এক বক্স রেখে দিন সব সময়। সাথে আমার এই লেখাটা প্রিন্ট করে রেখে দেবেন। মানুষ যদি আপনার ব্যাগের পকেটের কনডম দেখে উল্টাপাল্টা চিন্তা করে , তাহলে এই প্রিন্ট করা লেখাটা হাতে ধরিয়ে পড়তে বলবেন। সাথে তাকে এক প্যাকেট কনডম গিফট করা যেতে পারে।
(এই পোস্ট শেয়ার করার দরকার নাই, কারণ শেয়ার করতে অনেক কষ্ট হবে , এই লেখা বেশি মানুষ পড়বে । কি দরকার কষ্ট করার আর মানুষকে জানানোর )
Related Posts
| বৈশিষ্ট্য | বিবরণ |
|---|---|
| নিরাপত্তা | সেলফি যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট সুরক্ষিত করা হয়। |
| ব্যবহার | অ্যাকাউন্টের প্রকৃত মালিক নিশ্চিত করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। |
প্রশ্ন: কনডম দিয়ে কি সত্যিই মোবাইল ফোন ওয়াটারপ্রুফ করা যায়?
উত্তর: হ্যাঁ, একটি শুকনো কনডমের ভেতর মোবাইল ফোন বা গুরুত্বপূর্ণ কাগজপত্র ঢুকিয়ে মুখ শক্ত করে বেঁধে দিলে তা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়ে যায়। এটি সমুদ্রের পানি বা বৃষ্টি থেকে ডিভাইসকে রক্ষা করে।
প্রশ্ন: UBT পদ্ধতি কী এবং কীভাবে এটি প্রসূতি মায়েদের জীবন বাঁচায়?
উত্তর: UBT বা Uterine Balloon Tamponade হলো ডা. সায়েবা আক্তারের উদ্ভাবিত একটি জীবনরক্ষাকারী পদ্ধতি। প্রসবের পর অতিরিক্ত রক্তপাত হলে একটি ক্যাথেটারের মাথায় কনডম বেঁধে জরায়ুর ভেতর ঢুকিয়ে স্যালাইন পানি ভরে ফোলানো হয়। এই বেলুন রক্তনালীগুলোকে চেপে ধরে, যা তাৎক্ষণিকভাবে রক্তপাত বন্ধ করে এবং হাজারো মায়ের প্রাণ বাঁচায়।
প্রশ্ন: কনডম দিয়ে কীভাবে জরুরি অবস্থায় পানি বহন করা যায়?
উত্তর: ট্র্যাকিং বা হাইকিংয়ের সময় পানির বোতল হারিয়ে গেলে একটি কনডমে প্রায় ১-২ লিটার পানি ভরে মুখ বেঁধে নেওয়া যায়। এটি একটি অস্থায়ী কিন্তু কার্যকর ওয়াটার কন্টেইনার হিসেবে কাজ করে।
প্রশ্ন: কনডম ব্যবহার করে কি আগুন জ্বালানো সম্ভব?
উত্তর: হ্যাঁ, কনডমে স্বচ্ছ পানি ভরে গোল বলের মতো করে সূর্যের আলোর সামনে ধরলে তা ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে। সূর্যের রশ্মি একটি বিন্দুতে ফোকাস করে শুকনো পাতায় আগুন জ্বালানো সম্ভব।
প্রশ্ন: কনডম দিয়ে কীভাবে দেশলাই বা লাইটার শুকনো রাখা যায়?
উত্তর: দেশলাইয়ের বাক্স বা লাইটার একটি শুকনো কনডমের ভেতর ঢুকিয়ে মুখ শক্ত করে পেঁচিয়ে রাখলে তা সম্পূর্ণ পানি প্রতিরোধক হয়। বৃষ্টি বা পানির সংস্পর্শে এলেও ভেতরের জিনিস শুকনো থাকে।
প্রশ্ন: কনডম দিয়ে কীভাবে জুতো ওয়াটারপ্রুফ করা যায়?
উত্তর: বৃষ্টির সময় দুই পায়ে দুটো কনডম মোজার মতো গলিয়ে নিলে দামি চামড়ার জুতো পানিতে ভিজে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। এটি জুতোর ওপর একটি ওয়াটারপ্রুফ কভার হিসেবে কাজ করে।
প্রশ্ন: শক্ত বয়ামের ঢাকনা খুলতে কনডম কীভাবে সাহায্য করে?
উত্তর: বয়ামের ঢাকনার ওপর একটি কনডম পেঁচিয়ে দিলে এর রাবারের ঘর্ষণ (ফ্রিকশন) ঢাকনায় ভালো গ্রিপ তৈরি করে, ফলে সহজেই শক্ত ঢাকনা খোলা যায়।
প্রশ্ন: কনডম দিয়ে কীভাবে পানিতে ভাসার ব্যবস্থা করা যায়?
উত্তর: জামার ভেতরে দুটো কনডমে হাওয়া ভরে শক্ত করে বেঁধে বুকের নিচে বা জামার দুই পাশে গুঁজে দিলে তা ভাসার উপকরণ (ফ্লোটেশন ডিভাইস) হিসেবে কাজ করে, যা পানিতে ভেসে থাকতে সাহায্য করে।
প্রশ্ন: ক্যামেরার লেন্স রক্ষায় কনডম কীভাবে ব্যবহার করা হয়?
উত্তর: পেশাদার ফটোগ্রাফাররা বৃষ্টি বা ঝরনার মধ্যে শুটিংয়ের সময় ক্যামেরার লেন্স বা মাইক্রোফোনের ওপর কনডম পরিয়ে দেন। এটি ছবির স্বচ্ছতা নষ্ট না করেই দামি গিয়ারকে পানি ও ধুলাবালি থেকে রক্ষা করে।
প্রশ্ন: সামরিক বাহিনীতে কনডমের কী ব্যবহার রয়েছে?
উত্তর: সৈনিকরা বন্দুকের নলের মুখে কনডম পরিয়ে রাখেন, যাতে মরুভূমির ধুলো, কাদা বা পানি ভেতরে প্রবেশ না করে। এমনকি প্রয়োজনে কনডম না খুলেও গুলি চালানো যায়।
প্রশ্ন: কনডম দিয়ে স্ট্রেস রিলিফ বল তৈরি করা যায় কীভাবে?
উত্তর: একটি কনডমের ভেতর কিছুটা ময়দা ভরে মুখ শক্ত করে বেঁধে দিলে তা স্ট্রেস বল-এ পরিণত হয়। এটি হাতে চেপে চেপে মানসিক চাপ কমানো যায়।
প্রশ্ন: কীভাবে কনডম দিয়ে আইস প্যাক তৈরি করা যায়?
উত্তর: কনডমের ভেতর পানি ও সামান্য অ্যালকোহল মিশিয়ে ফ্রিজে রেখে দিলে এটি একটি নমনীয় আইস প্যাক তৈরি হয়, যা শরীরের যেকোনো বাঁকা অংশে বরফ থেরাপি দেওয়ার জন্য ব্যবহার করা যায়।
প্রশ্ন: মাছ ধরার সময় কনডম কীভাবে ফ্লোট হিসেবে কাজ করে?
উত্তর: একটি কনডমে সামান্য হাওয়া ভরে ছিপের সুতায় বেঁধে দিলে এটি ফ্লোট বা ফাতনা হিসেবে কাজ করে, যা মাছ টোপ গিললে পানিতে সংকেত দেয়।
প্রশ্ন: ভেজা কাপড় সংরক্ষণে কনডমের ব্যবহার কী?
উত্তর: ভেজা মোজা বা ছোট কাপড় একটি শুকনো কনডমের ভেতর পেঁচিয়ে মুখ বন্ধ করে রাখলে তা ড্রাই ব্যাগের মতো কাজ করে, ভেজা ভাব ও দুর্গন্ধ বাইরে আসতে দেয় না।
প্রশ্ন: কনডম দিয়ে জরুরি ব্যান্ডেজ তৈরি করা যায় কীভাবে?
উত্তর: কনডমের তলার অংশ কেটে আঙুলে বা পায়ে মোজার মতো পেঁচিয়ে নিলে এটি ওয়াটারপ্রুফ স্কিন গার্ড হিসেবে কাজ করে, যা কাটা বা ঘা-এর ওপর ব্যান্ডেজ ভিজে যাওয়া থেকে রক্ষা করে।
প্রশ্ন: কনডম দিয়ে গুলেতি (স্লিং শট) বানানো যায় কীভাবে?
উত্তর: একটি প্লাস্টিকের কাপের তলা কেটে মুখে কনডমের পেছনের অংশ আটকে দিলে তা ছোট গুলেতিতে পরিণত হয়। কাপের ভেতর ছোট পাথর বা গুটি ফেলে কনডম টেনে ছেড়ে দিলে তা নিখুঁতভাবে ছুঁড়ে মারে।
প্রশ্ন: দরজার নবের শব্দ কমানোতে কনডম কীভাবে সাহায্য করে?
উত্তর: দরজার মেটাল হ্যান্ডেল বা লকে কনডম পেঁচিয়ে রাখলে এটি শক অ্যাবজর্বার বা কুশনের মতো কাজ করে, যা ঠকঠক শব্দ কমায় এবং দেয়ালে দাগ পড়া থেকে রক্ষা করে।