হোয়াটসঅ্যাপে নতুন ‘অ্যাবাউট’ ফিচার | WhatsApp About Feature 2026

হোয়াটসঅ্যাপের নতুন অ্যাবাউট ফিচার দিয়ে ব্যবহারকারীরা ২৪ ঘণ্টার স্বল্পমেয়াদি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এছাড়াও প্রোফাইল ছবির ওপর কভার ফটো সেট

হোয়াটসঅ্যাপে নতুন ‘অ্যাবাউট’ ফিচার আসছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। এই ফিচারের আওতায় ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম নোটসের মতো স্বল্পমেয়াদি স্ট্যাটাস আপডেট করতে পারবেন। এখন থেকে ছোট টেক্সট বা বার্তা আকারে আপডেট শেয়ার করা যাবে, যা ব্যবহারকারীর কনট্যাক্ট লিস্টের অন্যরাও দেখতে পারবে। নতুন ফিচারের নাম রাখা হয়েছে ‘অ্যাবাউট’

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হোয়াটসঅ্যাপের শুরুর দিকে ‘অ্যাবাউট’ ফিচারটি জনপ্রিয় ছিল। নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবস্থায় বড় পরিবর্তনের পর এটি নতুনভাবে আনা হয়েছে। নতুন অ্যাবাউট আপডেট ব্যক্তিগত চ্যাট উইন্ডোতে এবং ব্যবহারকারীর প্রোফাইলেও দেখা যাবে। এছাড়াও, চ্যাট থেকে সরাসরি ওই অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে রিপ্লাই দেওয়ার সুবিধা থাকবে।

Whatsapp

ফিচারের বৈশিষ্ট্য

ইনস্টাগ্রাম নোটসের মতো, হোয়াটসঅ্যাপের অ্যাবাউট স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়সীমার জন্য টাইমার ব্যবহার করতে পারবেন। গোপনীয়তার জন্য আলাদা সেটিংস থাকবে, ফলে কে এই স্ট্যাটাস দেখতে পারবে তা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন।

শুরুর সংস্করণে ভিডিও, অডিও বা মিউজিক যুক্ত করার সুবিধা থাকবে না; শুধুমাত্র টেক্সট আপডেট দেওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারকারীদের চাহিদার উপর ভিত্তি করে মাল্টিমিডিয়া যোগ করার সম্ভাবনা রয়েছে, এমন ইঙ্গিত দিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে সব মোবাইল ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছানো শুরু হবে।

নতুন প্রোফাইল কভার ফটো ফিচার

সম্প্রতি হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবির ওপর কভার ফটো যোগ করার ফিচারের ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীরা গ্যালারি থেকে কোনো ছবি বেছে নিয়ে কভার ফটো হিসেবে সেট করতে পারবেন।

কভার ফটো সেট করার প্রক্রিয়া (টেস্ট ফিচার অনুযায়ী)

হোয়াটসঅ্যাপে কভার ফটো সেট করার ধাপসমূহ:

1. হোয়াটসঅ্যাপ খুলুন।

2. উপরের ডানদিকে থাকা থ্রি-ডট মেনু (⋮) থেকে Settings এ যান।

3. আপনার প্রোফাইল নাম/ফটোতে ট্যাপ করুন। এখানে Profile Photo-এর ওপর কভার ফটোর মতো Cover Area বা Add Cover Photo বিকল্প দেখা যাবে (যাদের ফিচারটি এসেছে)।

4. সেখানে ট্যাপ করলে Upload Photo / Choose from Gallery / Take Photo অপশন আসবে। ছবি সিলেক্ট করার পর সেটাকে Drag/Adjust করে কভার হিসেবে সেট করা যাবে। Save/Done চাপলেই কভার ফটো সেট হয়ে যাবে।

ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

Post a Comment

To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.