মেট্রোরেল কার্ড রিচার্জে বিকাশ ক্যাশব্যাক অফার
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর। এখন আর লাইনে দাঁড়িয়ে কার্ড রিচার্জ করতে হবে না। বিকাশ অ্যাপ ব্যবহার করে সহজেই মেট্রোরেল কার্ড রিচার্জ করুন এবং উপভোগ করুন সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
বিকাশ অ্যাপের Suggestion সেকশন থেকে মেট্রোরেল অপশনে ট্যাপ করে অথবা সরাসরি মেট্রোরেল ওয়েবসাইট https://rapidpass.com.bd/ এ গিয়ে বিকাশ পেমেন্টে রিচার্জ করলেই এই অফার প্রযোজ্য হবে।
অফারের মেয়াদ
৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত
আরও পড়ুন
অফারের বিস্তারিত
- বিকাশ পেমেন্টে রিচার্জ করলে ৫% ক্যাশব্যাক
- সর্বোচ্চ ক্যাশব্যাক: ৫০ টাকা
- দিনে ১ বার ক্যাশব্যাক প্রযোজ্য
- অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ক্যাশব্যাক
- মোট সর্বোচ্চ ক্যাশব্যাক: ১০০ টাকা
সার্ভিসের বিস্তারিত
- বিকাশ অ্যাপ থেকে প্রতিবার রিচার্জে ০.৮৩% সার্ভিস চার্জ প্রযোজ্য
- অনলাইনে পেমেন্টের পর রিচার্জকৃত টাকা প্রথমে “Pending” অবস্থায় থাকবে
- মেট্রো স্টেশনের AVM মেশিনে কার্ড ট্যাপ করলে রিচার্জ সম্পন্ন হবে
- Pending রিচার্জের মেয়াদ সর্বোচ্চ ৩ মাস
- ৩ মাসের মধ্যে AVM-এ ট্যাপ না করলে অটো-রিফান্ড হবে (৫% চার্জ কেটে)
- ম্যানুয়াল রিফান্ডের ক্ষেত্রে ৭ দিনের মধ্যে অনুরোধ করতে হবে (৫% ফি প্রযোজ্য)
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
অফারটি কতদিন চলবে?
অফারটি ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
অফারের ক্যাশব্যাক কত?
৫% করে সর্বোচ্চ ৫০ টাকা, অফার চলাকালীন সর্বোচ্চ ১০০ টাকা।
বিকাশ থেকে রিচার্জে কি চার্জ আছে?
হ্যাঁ, প্রতিবার রিচার্জে ০.৮৩% সার্ভিস চার্জ প্রযোজ্য।
রিচার্জ করলেই কি কার্ড অ্যাক্টিভ হবে?
না। অনলাইনে পেমেন্টের পর মেট্রো স্টেশনের AVM মেশিনে গিয়ে কার্ড ট্যাপ করে অ্যাক্টিভ করতে হবে।
একজন গ্রাহক কত টাকা রিচার্জ করতে পারবেন?
ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত।
রিফান্ড পেতে কত সময় লাগে?
সাধারণত ১০–১৫ কার্যদিবস সময় লাগতে পারে।
যোগাযোগ
যেকোনো প্রয়োজনে গ্রাহক যোগাযোগ করতে পারেন—
হেল্পলাইন: ০৯৬৪৪০০০১১১
