পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন— আলভীর স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাথ খান ইকরা-র আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
অভিনেতা স্বামী যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই স্ত্রীর এমন চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। নেটিজেনদের একাংশ পারিবারিক কলহ এবং এক সহশিল্পীর সঙ্গে অভিনেতার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জনকে এই ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন।
পরকীয়ার গুঞ্জন ও বিতর্ক
বর্তমান বিতর্কের কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। কিছুদিন ধরেই আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন চলছিল। এই গুঞ্জন আরও জোরালো হয় তিথির জন্মদিন উপলক্ষে আলভীর একটি ফেসবুক পোস্ট ঘিরে।
গত শুক্রবার আলভী তার ভেরিফায়েড পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন নায়িকা। জীবনে আরও অনেকদূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট ও পছন্দেরও।”
এছাড়া গুঞ্জন রয়েছে, নেপালে শুটিংয়ের সফরে আলভীর সঙ্গে তিথিও অবস্থান করছেন। এমন পরিস্থিতি দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছিল বলে ধারণা করছেন অনেকে।
রহস্যময় ফেসবুক পোস্ট
মৃত্যুর আগের দিন স্বামী-স্ত্রীর দুজনের ফেসবুক প্রোফাইলে করা দুটি পোস্ট নিয়েও চলছে আলোচনা। শুক্রবার রাত ৩টা ১৩ মিনিটে আলভী লেখেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলেনা।”
এর কয়েক ঘণ্টা পর সকাল ১০টা ৫৬ মিনিটে ইকরা একটি ছবি দিয়ে ইংরেজিতে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন, যেখানে তিনি কারও জীবনের ক্ষতি ও পরিহাসের কথা উল্লেখ করেন।
এই পোস্টগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই দাম্পত্য কলহের ইঙ্গিত খুঁজছেন।
Related Posts
আলভীর প্রতিক্রিয়া
স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে নেপাল থেকে আবেগঘন বার্তা দেন জাহের আলভী। তিনি জানান, কী কারণে ইকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন তা তিনি জানেন না। খবরটি পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সময় চেয়ে তিনি অনুরোধ করেছেন, কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে।
পুলিশের তদন্ত
মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যরা ইকরাকে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ ও প্ররোচনার বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
*ডিএ*


