ঈদ ২০২৬ সেরা ৫টি বাংলা সিনেমা রিভিউ | Pressure Cooker, Prince, Domm,Rakkhosh

ঈদ ২০২৬-এর সেরা ৫টি বাংলা সিনেমার স্পয়লারবিহীন রিভিউ পড়ুন। Pressure Cooker, Bonolota Express, Domm, Prince,Rakkhosh সহ বিস্তারিত বিশ্লেষণ এখানে।

ঈদ ২০২৬: সেরা ৫টি বাংলা সিনেমা (স্পয়লার ছাড়াই রিভিউ)

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে থেকে আমার দেখা সেরা পাঁচটি সিনেমা নিয়ে থাকছে সংক্ষিপ্ত এবং স্পয়লার বিহীন আলোচনা।

1️⃣ Pressure Cooker (2026)

যেই সিনেমা নিয়ে প্রথমে কোনো আগ্রহই ছিলো না, শেষ পর্যন্ত সেটাই হয়ে গেলো ঈদের সেরা সিনেমা। ঢাকা শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের আলাদা আলাদা গল্প এবং তাদের জীবনসংগ্রাম একসাথে জড়িয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত এই হাইপারলিংক সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি

প্রায় তিন ঘণ্টার এই সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখে। ফার্স্ট হাফ ছিলো অসাধারণ, আর সেকেন্ড হাফ কিছুটা ধীর হলেও শেষটা ছিলো চমকপ্রদ।

নাফিজা তুসি, শবনম বুবলি, চঞ্চল চৌধুরীসহ বিশাল স্টারকাস্ট দারুণ অভিনয় করেছেন। সিনেমাটোগ্রাফি ও ডার্ক কালার টোন সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে।

আরও পড়ুনঃ

2️⃣ Bonolota Express (2026)

হুমায়ুন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর

গল্প, চরিত্র, ডায়লগ—সবকিছু এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে সিনেমা শেষ হওয়ার পরও এর আবেশ থেকে বের হওয়া কঠিন।

এই সিনেমাটি সব বয়সের দর্শকদের জন্য উপভোগ্য। হাসি, কান্না ও আবেগে ভরপুর একটি সম্পূর্ণ ফ্যামিলি এন্টারটেইনার।

3️⃣ Domm (2026)

বাংলাদেশে প্রথমবারের মতো বড় পরিসরের একটি সার্ভাইভাল ড্রামা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ায় গল্প কিছুটা ধীরগতির হলেও বাস্তবতার কারণে আলাদা গুরুত্ব পেয়েছে।

সিনেমাটোগ্রাফি, লোকেশন, সেট ডিজাইন এবং ভিজ্যুয়াল অত্যন্ত চমৎকার। আফরান নিশো তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।

যদিও কিছু জায়গায় আবেগের ঘাটতি ছিলো, তবে ধৈর্য ধরে দেখলে এটি একটি ভালো অভিজ্ঞতা দেবে।

4️⃣ Rakkhosh (2026)

পরিচালক মেহেদী হাসান হৃদয়-এর এই সিনেমায় মূল আকর্ষণ ছিলেন সিয়াম আহমেদ

অ্যাকশন, সোয়াগ এবং ডায়লগে ভরপুর এই সিনেমায় সিয়ামকে নতুনভাবে পাওয়া গেছে। সুস্মিতা চ্যাটার্জির সাথে তার কেমিস্ট্রিও ভালো ছিলো।

তবে গল্প ও স্ক্রিনপ্লে আরও শক্তিশালী হতে পারতো। ওয়ান-টাইম ওয়াচ হিসেবে ভালো।

5️⃣ Prince: Once Upon a Time in Dhaka

ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ছিলো শাকিব খান-এর ‘প্রিন্স’। দর্শকদের প্রত্যাশা ছিলো আকাশছোঁয়া।

শাকিব খানের অভিনয়, লুক এবং উপস্থিতি ছিলো দুর্দান্ত। পুরো সিনেমা জুড়ে তার স্টারডমই ছিলো প্রধান আকর্ষণ।

তবে দুর্বল গল্প, তাড়াহুড়ো করে নির্মাণ এবং পরিচালনার সীমাবদ্ধতার কারণে সিনেমাটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তারপরও শুধুমাত্র শাকিব খানের জনপ্রিয়তার কারণে সিনেমাটি বক্স অফিসে ভালো করছে।

📌 উপসংহার

সব মিলিয়ে, ঈদ ২০২৬ ছিলো বাংলা সিনেমার জন্য একটি বৈচিত্র্যময় সময়। যেখানে Pressure CookerBonolota Express দর্শকদের মন জয় করেছে, অন্যদিকে কিছু সিনেমা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আপনি যদি এখনো এই সিনেমাগুলো না দেখে থাকেন, তাহলে নিজের পছন্দ অনুযায়ী দেখে নিতে পারেন এবং ঈদের আনন্দ আরও বাড়িয়ে নিতে পারেন।

Post a Comment

To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.